Sunday, August 7, 2016

সব ব্যবসায় রূপালী ব্যাংকের এসএমই ঋণ

ব্যবসার ধরন যা-ই হোক, যে কেউ পেতে পারেন রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক রূপালীর ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) ঋণ। পরিমাণের ওপর ভিত্তি করে যে কোনো ধরনের ব্যবসার জন্য এই ঋণ পাওয়া যায় জামানতবিহীন এবং সহায়ক জামানত দিয়ে।
ব্যাংকিং মেলায় রূপালী ব্যাংকের স্টলে আগত দর্শনার্থীদের এ কথা জানাচ্ছেন রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ের এসএমই বিভাগের প্রিন্সিপাল অফিসার ফারুকুল ইসলাম। তিনি জানান, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে রূপালী ব্যাংক এসএমই কার্যক্রম জোরদার করেছে। এজন্য ৪টি খাতে সহজ শর্তে এসএমই ঋণ বিতরণ করা হচ্ছে রূপালী ব্যাংকের সব শাখা থেকে।


জামানতবিহীন সহজ ঋণ : মাছ ধরার নৌকা তৈরি, বেকারি, ফুল চাষ, ড্রাই ফিশ প্রসেসিং, মোবাইল অ্যাক্সেসরিজ, ভেষজ ওষুধ শিল্প, শীতল পাটি, হস্তশিল্প, স্টেশনারি পণ্য, সেলুন ও বিউটি পার্লার, টেইলারিং, পাটজাত ও পাট মিশ্রিত পণ্য, খেলনা তৈরি, বাঁশ ও বেত সামগ্রী, পোল্ট্রি ফার্ম, হোটেল ব্যবসা, খেলনা তৈরি, আগরবাতি ও মোমবাতি তৈরি, ভাঙ্গাড়ি, চশমার ফ্রেম, ফোন-ফ্যাক্স, কাপড় ও জুতার ব্যবসা, নার্সারি, মুদি ও ভুষি মালের ব্যবসা এবং রেণু পোনা উৎপাদনকারী ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য দুই লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন সহজ ঋণ বিতরণ করছে রূপালী ব্যাংক।
জামানতবিহীন পেশাজীবী ঋণ : সৌরবিদ্যুৎচালিত প্রকল্প, বায়োগ্যাসভিত্তিক প্রকল্প, কৃষিভিত্তিক প্রকল্প, দক্ষতানির্ভর জনশক্তি উন্নয়ন প্রকল্পের জন্য ৫ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ বিতরণ করছে ব্যাংকটি।
ব্যবসায়িক ঋণ : প্রান্তিক নারী উদ্যোক্তাদের জন্য সহায়ক জামানত নিয়ে তিন কোটি টাকা পর্যন্ত ব্যবসায়িক ঋণ বিতরণ করছে রূপালী ব্যাংক।

মাঝারি ঋণ : ফুড প্রসেসিং, পরিবহন ব্যবসা, পিভিসি পাইপ তৈরির কারখানা, গাড়ির বডি তৈরির কারখানা, মিনি সুগার মিল, রেলওয়ের সস্নিপার তৈরি, নৌযান ও পারটেক্স শিল্প, ক্রোকারিজ ব্যবসা, হাসপাতাল ও ক্লিনিক, প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, প্লাস্টিক শিল্প, হিমাগার নির্মাণ, চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি, ওয়্যারহাউস ও কন্টেইনার সার্ভিস ব্যবসার জন্য ২০ কোটি টাকা পর্যন্ত ঋণ বিতরণ করছে রাষ্ট্রায়ত্ত এই ব্যাংক।

এছাড়া আমদানিনির্ভরতা কমানোর জন্য স্বল্প মেয়াদে মাষকলাই, মুগ, মসুর, খেসারি, ছোলা, মটর, সরিষা, অড়হর, তিল, তিষি, চিনাবাদাম, সূর্যমুখী, হলুদ, আদা, রসুন, পেঁয়াজ, ধনিয়া ও ভুট্টা উৎপাদনের জন্য প্রকৃত চাষিদের জন্য ৪ শতাংশ সুদে ঋণ বিতরণ করছে।

No comments:

Post a Comment