Sunday, August 7, 2016

লাক্কা কবুতর পরিপালন ও ব্যাবসায়িক দিক

লাক্কা কবুতর দেখতে সাদা ও লেজটি ময়ূরের মত দেখতে । এই কবুতর সৌখীন লোকেরা তাদের বাসায় সুন্দরজ বৃদ্ধির জন্য লালন পালন করে ।এই জাতের কবুতর পালনের জন্য খুব বেশী জায়গার প্রয়োজন হয় না । প্রয়োজন শুধু সঠিক পরিচর্যার । মাত্র ২.৫ফুট / ৩ ফুট / ২.৫ মাপের একটি খাচায় পালন করা যায় । মাত্র  ১০ ফুট/৩ ফুট/৭.৫ ফুট মাপের একটি খাচায়  ১২ জোড়া লাক্কা কবুতর পালন করা যাবে  খুব সহজেই ।


এখন আসা যাক ব্যয় এবং লাভের দিকঃ


ব্যয়ঃ

১ ।  ১২ জোড়া লাক্কা কবুতর পালনের জন্য ১০/৩/৭.৫ ফুট মাপের একটি ভালো লোহার খাচা   
        বানাতে খরচ পরবে আনুমানিক ১০,০০০/ টাকা ।
২।  এক জোড়া লাক্কা কবুতর ( ২ মাস বয়সী ) এর দাম  = ২৫০০ টাকা ।
        ১২ জোড়া লাক্কা কবুতরের দাম পরবে = ৩০,০০০/ টাকা
৩।  ১২ জোড়া লাক্কা কবুতরের খাবার বাবদ প্রতি মাসে আনুমানিক = ৩,০০০/ টাকা ।
         ৬ মাস খাবার বাবদ খরচ পরবে আনুমানিক = ১৮,০০০ টাকা ।
৪।  ৬ মাসে ভেক্সিন বাবদ খরচ পরবে আনুমানিক = ২,০০০/ টাকা ।

৬ মাস পর্যন্ত আনুমানিক খরচ = ( ১+২+৩+৪ ) = ৬০,০০০/ টাকা ।
( উল্লেখ্য যে, এই ব্যায় শুধু নিজের বসত বা ফ্লাটের  একটি রুমে করলে,
  একটি ১২/১০ ফুট রুমে উপরের মাপের ৩ টি খাচা রাখা যাবে । )

 লাভের দিকঃ

লাক্কা কবুতরের বয়স যখন ৬ মাস হবে তখন থেকেই ডিম দেয়া শুরু করবে ।
অর্থাৎ কবুতর কিনে এনে খাচায় পরিপালনের বয়স যখন ৬ মাস হবে তখন ১২ জোড়া কবুতর থেকে ১২ জোড়া বাচ্চা পাওয়া যাবে । 
২ মাস বয়সী প্রতি জোড়া বাচ্চা বিক্রি করা যাবে = ১৫০০/ টাকা করে ।
১২ জোড়া বাচ্চা বিক্রি করা যাবে =  ১৮,০০০/ টাকা ।

এই হিসাবে মোট ব্যায় তোলে আনতে সময় লাগবে আনুমানিক ৪+৪ = ৮  মাস ।
প্রতি মাসে খাবার ব্যায় বাদ দিয়ে মাসে ১৫,০০০/ আয় করা যায় খুব সহজেই ।


যদি একটি রুমে ৩ টি খাচায় ৩৬ জোড়া কবুতর পরিপালন করা যায় ____
ব্যায় হবে ( ৬ মাসের খাবার ও ভ্যাক্সিন সহ ) আনুমানিক ১,৮০,০০০/ টাকা ।
মোট প্রাক্কলিত ব্যায় উঠে আসতে সময় লাগবে মাত্র ৪+৪ = ৮ মাস ।
এর পর থেকে প্রতি মাসে খাবার ও ভ্যাক্সিন বাবদ ব্যায় হবে = ৯০০০/ টাকা ।
লাভ হবে প্রতি মাসে নীট = ৪৫,০০০/ টাকা  ।

( মাত্র ২,০০,০০০/ টাকা ব্যায় করে , প্রতিদিন মাত্র ২/৩ ঘণ্টা সময় ব্যায় করে ,
   ৪+৪ = ৮  মাসের মধ্যে মূল প্রাক্কলিত ব্যায় ফেরত সহ , প্রতি মাসে ৪৫,০০০/ টাকা  
   আয় করা আর অন্য কোন ব্যাবসায় আছে কিনা আমার জানা নাই । ) 

No comments:

Post a Comment