নিয়ম হচ্ছে, আপনি যখন একটি জমি ক্রয় করবেন তখন ১৯০৮ সালের রেজিস্ট্রেশন
(সংশোধিত ২০০৪) আইন অনুযায়ী আপনাকে উক্ত জমির মালিকানা পরিবর্তনের জন্য
সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিসে নির্ধারিত ফরমে তথ্য ও দলিলাদি উল্লেখ
পূর্বক নিবন্ধন করতে হবে।
এক্ষেত্রে আপনাকে নির্ধারিত সরকারী ফি প্রদান করতে হবে। আপনি চাইলে দলিল লেখকের সহযোগীতাও নিতে পারেন।
উক্ত দলিলে জমির পরিচিতি, দাতা-গ্রহীতার বিবরণ এবং ছবি সংযুক্ত করতে হয়। দলিল দাতার নামে অবশ্যই নামজারী বা মিউটেশন করা থাকতে হবে (উত্তরাধিকার ছাড়া)। দলিলে বিগত ২৫ বছরের মালিকানা সংক্রান্ত সংক্ষিপ্ত বিবরণ ও সম্পত্তি প্রাপ্তির ধারাবাহিক ইতিহাস লিখতে হবে। জমির প্রকৃত মূল্য, চারদিকের সীমানা, নকশা তথা চৌহদ্দি দলিলে উল্লেখ করতে হবে। দাতা কর্তৃক বিক্রিত সম্পত্তি অন্য কারো কাছে বিক্রি করেনি এ্রই মর্মে একটি হলফনামা ও সংযুক্ত করতে হবে। দলিলে বিক্রিত জমির জরীপ খতিয়ান সমূহ যেমন CS, RS-এর মালিকানার ধারাবাহিক ইতিহাস উল্রেখ করতে হবে। প্রয়োজনে ভায়া দলিলেরবিবরণ উল্লেখ করতে হবে।
উল্লেখ যে, জমির বায়না দলিলও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। রেজিস্ট্রি ছাড়া বায়না দলিলের আইনগত মূল্য নেই। বায়না দলিল সম্পাদনের ৩০ দিনের মধ্যে রেজিস্ট্রেশনের জন্য উপস্থাপন করতে হবে এবং উক্ত বায়না দলিল রেজিস্ট্রির তারিখ হতে ১ বছরের মধ্যে বিক্রয় দলিল রেজিস্ট্রি তথা নিবন্ধন করতে হবে।
এছাড়া, হেবা বা দানকৃত সম্পত্তির দলিল, বন্ধককৃত জমির দলিল, বাটোয়ারা বা আপোষ বণ্টন নামা দলিলও রেজিস্ট্রি করা বাধ্যতামূলক।

No comments:
Post a Comment